শিলাবতী নদীতে তলিয়ে গিয়ে মৃত ১ - The News Lion

শিলাবতী নদীতে তলিয়ে গিয়ে মৃত ১

 


দি নিউজ লায়নঃ   পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় এলাকায় শিলাবতী নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। গোয়ালতোড় থানার হুমগড় এলাকায় শিলাবতী নদীর উপরে ভগ্নপ্রায় কাঠের ব্রিজ থেকে পড়ে, নদীর জলে তলিয়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে বড়নগরা গ্রামের মাঝবয়সী ওই ব্যক্তি ব্রিজ থেকে নিচে পড়ে যান।


 তাঁর নাম অনিল দুলে বলে জানা গেছে। ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘক্ষণ খোঁজা হলেও, তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি! পরদিন অর্থাৎ শুক্রবার সকালে পরিবারের সদস্যরা শিলাবতী নদীর জলে অনিল দলের দেহ ভাসতে দেখেন।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গোয়ালতোড় থানার পুলিশের সহায়তায় প্রায় ১২ ঘন্টা পরে মৃতদেহ টি  শিলাবতী নদী থেকে উদ্ধার করা হয়। 


গোয়ালতোড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় ।ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা শিলাবতী নদীর উপর হুমগড় এলাকায় থাকা ভগ্নপ্রায় কাঠের সেতু টি কে দ্রুত মেরামত করার দাবি জানিয়েছেন।ওই ঘটনায় তার পরিবারে ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে!

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.